শনিবার, ০১ অগাস্ট ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

প্রধানমন্ত্রীর চীন সফর: জ্বালানি বিভাগের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | ০৪ জুলাই ২০২৪

প্রধানমন্ত্রীর চীন সফরে জ্বালানি বিভাগ থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। জ্বালানি বিভাগ চায় এসব প্রস্তাবে চীন অর্থায়ন করুক। তবে এগুলো এখনও চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

'সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক করবে কোন কোন প্রস্তাব নিয়ে চীনের সঙ্গে আলোচনা করা হবে,' বলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, 'মহেশখালী থেকে একটি গ্যাস সঞ্চালন লাইন করার পরিকল্পনা রয়েছে। জ্বালানি বিভাগ সরকারি পর্যায়ে (জি-টু-জি) এ লাইন স্থাপনে চীনের অর্থায়ন চায়। ইতোমধ্যে মহেশখালীতে দুটি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) করা হয়েছে। আরও দুটি এফএসআরইউ করা হবে। এসব ক্ষেত্রে চীনের অর্থায়নের প্রস্তাব করা হয়েছে।'

নসরুল হামিদ বলেন, 'সরকারের লক্ষ্য ২০২৭ সাল থেকে গ্যাস নিয়ে যেন কোনো সমস্যা না হয়। সেজন্য ৪৬টি গ্যাসকূপ খনন করা হচ্ছে। আরও ১০০ কূপ খননের পরিকল্পনা রয়েছে।'

প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালে দেশে দৈনিক গ্যাসের চাহিদা হবে ৬০০ কোটি ঘনফুট। বর্তমানে দেশে প্রতিদিন ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। 

এছাড়া বিদ্যুৎ বিভাগ থেকে ৬টি সঞ্চালন লাইন স্থাপনের প্রকল্প চীনের কাছে উপস্থাপনের প্রস্তাব করা হয়েছে। সবমিলিয়ে চীনের কাছে এক বিলিয়ন ডলারের ঋণ ও বিনিয়োগ প্রস্তাব করেছে বিভাগ।

সর্বশেষ সংবাদ
কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী