রবিবার, ০২ অগাস্ট ২০২৬
বাংলাদেশ

যেসব পুলিশ এখনো কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | ০১ অক্টোবর ২০২৪

গণঅভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি তাদের অপরাধী হিসেবে গণ্য করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৮৭ জনের মতো পুলিশ সদস্য অনুপস্থিত ছিল। এরপর মনে হয় আর কেউ যোগদান করেননি। যারা যোগ দেননি, তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের আমরা পুলিশ বলব না, তারা অপরাধী হিসেবে গণ্য হবে।

পুলিশ বাহিনী সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ সংস্কারের কাজ আজ ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল। সংস্কারের কাজটা আমি করছি না। এ জন্য আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে। তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কার হবে।

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের সহিংসতার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি হওয়ার পরে ইউপিডিএফ হাতিয়ার সমর্পণ করেনি। জনসংহতি সমিতি (জেএসএস) কেবল হাতিয়ার সমর্পণ করেছিল। ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে অভ্যন্তরীণ ঝামেলা আছে। অন্যান্য যারা আছে তাদের মধ্যেও ঝামেলা আছে। তারা সবাই মিলেমিশে কীভাবে থাকতে পারে সেটার ব্যবস্থা করতে হবে। অনেক সময় তারা বাইরে থেকেও কিছু অস্ত্র ও প্রশিক্ষণ পাচ্ছেন। ওটা যাতে না পায় সেটার ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ সংবাদ
কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী