শনিবার, ০১ অগাস্ট ২০২৬
আন্তর্জাতিক

ইরানের পরমাণু স্থাপনায় হামলা বিপর্যয় বয়ে আনবে

আন্তর্জাতিক ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৪

ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য হামলা না চালানোর পরামর্শ দিয়ে এ ধরনের পদক্ষেপকে বিপর্যয়কর বলে অভিহিত করেছে রাশিয়া।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার কথা চিন্তা করলেও তা হবে পরমাণু নিরাপত্তার নিয়মের গুরুতর লঙ্ঘন। খবর বার্তা সংস্থা তাসের।

বিয়ারকভ বলেন, 'আমরা (ইরানের) পরমাণু স্থাপনায় হামলার সম্ভাবনা অনুমানমূলকভাবে বিবেচনা করার বিরুদ্ধেও ইসরাইলকে বারবার সতর্ক করে আসছি।’

তিনি বলেন, ‘এটি হবে একটি বিপর্যয়কর পদক্ষেপ এবং প্রতিষ্ঠিত পারমাণবিক নিরাপত্তা নীতির সম্পূর্ণ লঙ্ঘন।’

হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসি'র প্রধান নেতাদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এ হুঁশিয়ারি দেওয়া হলো।

তেহরান দাবি করেছে যে ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, অন্যদিকে ইসরায়েল জানিয়েছে যে নিক্ষেপ করা ১৮০ টি ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

ইসরায়েলের চিফ অব জেনারেল স্টাফ উপযুক্ত সময়ে ইরানের ওপর অতর্কিত হামলা চালিয়ে জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে তেহরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে একটি চরম উস্কানিমূলক পদক্ষেপ।

সর্বশেষ সংবাদ
কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী