শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
রাজনীতি

দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | ১০ মে ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব ধর্ম-মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশকে কেউ যাতে তাবেদার রাষ্ট্র তৈরি করতে না পারে বা স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায়, সে বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ। এ দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না।

শনিবার (১০ মে) বিকালে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি দলের গুলশান কার্যালয়ে বৌদ্ধ ধর্মের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের জনগণের কাছে যাতে স্বচ্ছ ধারণা থাকে, সেজন্য বিএনপি তাদের কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ চেয়েছে। 

তিনি বলেন, সরকারের কর্মপরিকল্পনা যদি জনগণ জানতে পারে, তাহলে কোনো ধোঁয়াশা তৈরি হবে না। বিএনপি বর্তমান সরকারকে সফল দেখতে চায়।

সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বিভিন্ন ধর্মের লোকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পতিত স্বৈরাচার। সংবিধান লঙ্ঘনের সঙ্গে যারাই জড়িত ছিল, তাদের বিচার করতেই হবে। বিএনপি এমন একটি সরকার গঠন করতে চায়, যেখানে জনগণের কাছে সবকিছুর জবাবদিহি করতে বাধ্য হবে সরকার।

সর্বশেষ সংবাদ
কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী